ঘরে বসে ইংরেজি শেখার সহজ গাইড লাইন
বর্তমান যুগে ইংরেজি ভাষা শেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনায়, চাকরি, ফ্রিল্যান্সিং, উচ্চশিক্ষা এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।
অনেকেই মনে করেন ইংরেজি শেখার জন্য কোচিং বা প্রশিক্ষণের প্রয়োজন হয়। কিন্তু সঠিক পরিকল্পনা এবং ধৈর্য থাকলে ঘরে বসে খুব সহজে ইংরেজি শেখা যায়।
পোস্টের সূচিপত্রঃ ঘরে বসে ইংরেজি শেখার সহজ গাইড লাইন
- ইংরেজি শিখা র জন্য নিজেকে প্রস্তুত করা
- নির্দিষ্ট সময় অনুশীলন করা
- প্রতিদিন নতুন শব্দ শেখা
- সহজ ইংরেজি বই ও বিভিন্ন আর্টিকেল পড়া
- গ্রামারের মৌলিক বিষয়গুলো শেখা
- ইংরেজি শোনার অভ্যাস তৈরি কর
- ইংরেজিতে কথা বলার চেষ্টা করা
- অনলাইনে ইংরেজির উপর রিসোর্স করা
- প্রতিদিন ইংরেজিতে কিছু লিখা
- শেষের অংশ: ঘরে বসে ইংরেজি শেখার সহজ গাইডলাইন
ইংরেজি শিখার জন্য নিজেকে প্রস্তুত করা
ইংরেজি শিখা শুরু করার আগে আপনার উদ্দেশ্য কি, সেটি ভালোভাবে যাচাই করে নিন। আপনি কি চাকরির প্রস্তুতির জন্য ইংরেজি শিখতে চান নাকি বিদেশে পড়াশোনা বা ভ্রমণের জন্য ইংরেজি শিখতে চান?আপনার উদ্দেশ্য ঠিক থাকলে এই বিষয়ে আগ্রহ বাড়ে।
আপনার ছোট ছোট লক্ষ্য গুলো নির্ধারণ করুন। যেমন এক মাসে ৩০০ টি নতুন শব্দ শেখা, ২০ মিনিট ইংরেজি পড়া এবং ইংরেজিতে কোন বিষয় নিয়ে লিখা। এগুলো শেখার আগ্রহকে অনেক বেশি বেড়ে দিবে।
নির্দিষ্ট সময় অনুশীলন করা
যেকোনো ভাষায় শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত অনুশীলন করা। প্রতিদিন অন্তত ৩০ থেকে ৬০ মিনিট সময় ইংরেজি শেখার জন্য হাতে সময় রাখুন। একদিন অনেক অনুশীলন করে কিছুদিন বিরতি রাখলেন। এটা না করে প্রতিদিন একটু একটু করে শেখা চালিয়ে যান।
একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। সকালে নতুন শব্দ শিখুন, বিকেলে গ্রামার দেখুন এবং রাতে ইংরেজি পড়া ও লেখা চেষ্টা করুন। আর এইভাবে চেষ্টা করলে আপনাকে খুব দ্রুতই দক্ষ হয়ে উঠবেন।
আরো পড়ুনঃ চীনের প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করার প্রক্রিয়া
প্রতিদিন নতুন শব্দ শেখা
ইংরেজিতে ভালো করতে হলে বেশি শব্দ জানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ৫ থেকে ১০ টি নতুন শব্দ শিখতে হবে এবং বাংলা অর্থ উচ্চারণ ও ব্যবহার জানতে হবে।
এমনকি শুধু শব্দ মুখস্ত করলে হবে না, সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে। এতে শব্দগুলো সহজে মনে থাকবে এবং ইংরেজিতে কথা বলতে ব্যবহারে করতে পারবেন।
সহজ ইংরেজি বই ও বিভিন্ন আর্টিকেল পড়া
প্রথমে সহজ ভাষার গল্প, সংবাদ ও ছোট আর্টিকেল দিয়ে পড়া শুরু করতে হবে। এতে নতুন শব্দ ও বাক্যের গঠন সহজে বুঝা যাবে। এবং ধীরে ধীরে কঠিন বিষয়গুলো পড়ার জন্য আত্মবিশ্বাস তৈরি করতে হবে।
পড়ার সময় অজানা ও কঠিন শব্দগুলো আলাদা করে লিখে রাখতে হবে। পরে সেগুলোর অর্থ জেনে আবার পড়তে হবে। এ অভ্যাসগুলো আপনার পড়ার দক্ষতাকে দ্রুত বাড়িয়ে দিবে।
গ্রামারের মৌলিক বিষয়গুলো শেখা
ইংরেজি শেখার জন্য কঠিন গ্রামার মুখস্ত করার দরকার নাই। প্রথমে tense, parts of speech, sentence structure, articles এবং prepositions এর মতো মৌলিক বিষয়গুলো ভালোভাবে বুঝে নিন।
গ্রামারের নিয়ম শেখার পাশাপাশি নিয়ম অনুযায়ী বাক্য লিখুন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে একসময় আপনার কাছে গ্রামার অনেক সহজ মনে হবে এবং লেখার মানও উন্নত হবে।
ইংরেজি শোনার অভ্যাস তৈরি কর
ভালোভাবে ইংরেজি শিখতে হলে নিয়মিত ইংরেজি নিউজ শুনতে হবে। ইংরেজি সংবাদ, শিক্ষামূলক ভিডিও, ইংরেজি পডকাস্ট ও ছোট গল্প শুনতে পারেন। প্রথমদিকে সবকিছু বুঝতে না পারলেও ধীরে ধীরে ইংরেজি বুঝতে পারবেন।
আরো পড়ুনঃ অনলাইনে কি ধরনের কাজ করলে খুব সহজেই লাভবান হওয়া যায়
ইংরেজি শোনার সময় বক্তার উচ্চারণ, শব্দের ব্যবহার এবং বাক্য বলার ধরন লক্ষ্য করবেন। এতে আপনার Listening Skill এবং Pronunciation দুটোই উন্নত হবে।
ইংরেজিতে কথা বলার চেষ্টা করা
আমরা অনেকেই পড়তে ও লিখতে পারি। কিন্তু কথা বলতে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। তাই অন্তত কয়েক মিনিট ইংরেজিতে কথা বলার চেষ্টা করলে আমরা ইংরেজিকে সহজ ভাবে নিতে পারব।
কথা বলার জন্য আপনার কাউকে প্রয়োজন নেই। বরং আপনি একা ঘরের মধ্যে আয়নার সামনে নিজেকে উপস্থাপন করে নিজের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন। এতে করে আপনার ইংরেজিতে কথা বলার সাহস বেড়ে যাবে এবং ভুল করার ভয় কমে যাবে।
অনলাইনে ইংরেজির উপর রিসোর্স করা
বর্তমানে ইন্টারনেটে ইংরেজি শেখার অসংখ্য সুযোগ ও মাধ্যম রয়েছে। বিভিন্ন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ইউটিউব ভিডিও থেকে নতুন বিষয়ে শেখা যায়। এগুলোর মাধ্যমে ঘরে বসেই সহজে ইংরেজি শেখা সম্ভব।
কিন্তু একসাথে অনেক মাধ্যম ব্যবহার না করে নির্ভরযোগ্য একটি মাধ্যম বেছে নিন। এতে বিভ্রান্তি কম হবে এবং শেখার ধারাবাহিকতা বজায় থাকবে।
প্রতিদিন ইংরেজিতে কিছু লিখা
ইংরেজি শেখার জন্য লেখার অভ্যাস গড়ে তোলা হলো দ্রুত ইংরেজি শেখার একটি প্রধান উপায়। প্রতিদিন নিজের কাজের উপর, অনুভূতি বা কোন কিছুর পরিকল্পনা নিয়ে ইংরেজিতে লিখলে খুব তাড়াতাড়ি ইংরেজি শেখার সম্ভব হয়।
আরো পড়ুনঃ বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড
লেখা শেষে ভুলগুলো খুঁজে বের করুন এবং সংশোধন করার চেষ্টা করুন। একই ভুল বারবার না করার চেষ্টা করলে রাইটিং স্কিল দ্রুত উন্নত হবে।
শেষের অংশঃ ঘরে বসে ইংরেজি শেখার সহজ গাইডলাইন
ঘরে বসে ইংরেজি শেখা এখন আগে তুলনায় অনেক সহজ। সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন, নতুন শব্দ পড়া ও লেখা, শোনা এবং কথা বলার অভ্যাস গড়ে তুললে ধীরে ধীরে ইংরেজিতে যে কেউ দক্ষ হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য নিয়ে শেখা ও ধারাবাহিকতা বজায় রাখা। প্রতিদিন একটু একটু করে শেখার অভ্যাস গড়ে তুলুন।সময়ের সাথে সাথে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ইংরেজি ভাষা ব্যবহারে অনেক সহজ হয়ে যাবে।

সপ্নপূরণ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url